১২/৮. অধ্যায়ঃ

দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯২৪-[২৬]

عَن سُوَيْد بن قيس قَالَ: جَلَبْتُ أَنَا وَمَخَرَفَةُ الْعَبْدِيُّ بَزًّا مِنْ هَجَرٍ فَأَتَيْنَا بِهِ مَكَّةَ فَجَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فَسَاوَمَنَا بِسَرَاوِيلَ فَبِعْنَاهُ وَثمّ رجل يزن بِالْأَجْرِ فَقَالَ لَهُ رَسُول الله: «زِنْ وَأَرْجِحْ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

সুওয়াইদ ইবনু ক্বয়স (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এবং মাখরাফাতুল ‘আব্দী (রাঃ) ‘হাজার' নামক অঞ্চল হতে ব্যবসার উদ্দেশে কাপড় নিয়ে মাক্কায় আসলাম। এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি (ﷺ) আমাদের নিকট হতে একটি পায়জামা কিনতে চাইলেন। আমরা তাঁর নিকট তা বিক্রি করলাম। (অর্থের) বিনিময়ে বিভিন্ন দ্রব্য-সামগ্রী ওযন পরিমাপ করে দেয় এমন এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তখন তিনি (ﷺ) তাকে (রৌপ্য-মুদ্রার বিনিময়ে) ওযন করে দিতে বললেন এবং এটাও বললেন, ওযন করার সময় প্রাপ্যের চেয়ে একটু বেশি দেবে।

[১] সহীহ : আবূ দাঊদ ৩৩৩৬, তিরমিযী ১৩০৫, ইবনু মাজাহ ২২২০, আহমাদ ১৯০৯৮, দারিমী ২৬২৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন