১২/১৩. অধ্যায়ঃ
ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি - প্রথম অনুচ্ছেদ
الْإِجَارَةِ -এর অভিধানিক অর্থ- প্রতিদান দেয়া, ’আরবরা যখন কাউকে প্রতিদান দেয়, তখন তারা বলে থাকেأجرتهঅর্থাৎ- আমি তাকে পারিশ্রমিক প্রদান করলাম। ইবনু হাজার ’আস্ক্বালানী একে উল্লেখ করেছেন। আর ’মুগরিব’-এ আছে, পরিভাষিক অর্থে- কোনো কিছুর বিনিময়ে কাউকে উপকার লাভের জন্য বস্তুর মালিক বানিয়ে দেয়া। আভিধানিক অর্থে তাأُجْرَةٌশব্দের বিশেষ্য আর তা হলো শ্রমিক ভাড়া করা। (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ২৯৮৩-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৮৩-[৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلَّا رَعَى الْغَنَمَ» . فَقَالَ أَصْحَابُهُ: وَأَنْتَ؟ فَقَالَ: «نَعَمْ كُنْتُ أَرْعَى عَلَى قَرَارِيطَ لِأَهْلِ مَكَّةَ» . رَوَاهُ البُخَارِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি ছাগল-ভেড়া চরাননি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আপনিও কি? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, আমিও কিছু ক্বীরাত্বের বিনিময়ে মাক্কাবাসীদের ছাগল-ভেড়া চরাতাম।
[১] সহীহ : বুখারী ২২৬২, সহীহ আল জামি‘ ৫৫৮১।
