১২/১৪. অধ্যায়ঃ
অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০০৩-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০০৩-[১৩]
وَعَنْ طَاوُسٍ مُرْسَلًا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «من أحيى مَوَاتًا مِنَ الْأَرْضِ فَهُوَ لَهُ وَعَادِيُّ الْأَرْضِ لِلَّهِ وَرَسُولِهِ ثُمَّ هِيَ لَكُمْ مِنِّي» . رَوَاهُ الشَّافِعِي
ত্বাউস [ইবনু কায়সার] (রহঃ) হতে বর্ণিতঃ
মুরসালরূপে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোনো অনাবাদি জমিন চাষাবাদ করবে, ঐ জমিন তার (হাক্ব) হবে। মালিকবিহীন জমিন আল্লাহ ও তাঁর রাসূলের, অতঃপর আমার পক্ষ হতে তা তোমাদের।
[১] য‘ঈফ : আল উম্ম লিশ্ শাফি‘ঈ ৪/৪৫। কারণ সানাদটি মুরসাল।
