১২/১৬. অধ্যায়ঃ
হাদিয়া (উপহার) ও হিবা (আনুদান) প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০২২-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০২২-[৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ أَعْرَابِيًّا أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرَةً فَعَوَّضَهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَتَسَخَّطَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «إِنَّ فَلَانًا أَهْدَى إِلَيَّ نَاقَةً فَعَوَّضْتُهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَظَلَّ سَاخِطًا لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أَقْبَلَ هَدِيَّةً إِلَّا مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دوسي» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুইন রাসূলুল্লাহ (ﷺ) কে একটি উটনী হাদিয়্যাহ্ (উপহার) দিল। তিনি (ﷺ) তার প্রতিদানে তাকে ছয়টি উটনী উপহার দিলেন, কিন্তু এতে সে মনোতুষ্টি হলো না। এ খবর নবী (ﷺ)-এর কাছে পৌঁছলে তিনি (ﷺ) আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। অতঃপর বললেন, অমুক আমাকে একটি উটনী হাদিয়্যাহ্ দিয়েছে, আর আমি তার প্রতিদানে তাকে ছয়টি উটনী হাদিয়্যাহ্ দিয়েছি, তবুও সে তাতে সন্তুষ্ট হলো না। আমি দৃঢ়ভাবে ইচ্ছা করেছি যে, কোনো কুরায়শী অথবা আনসারী অথবা সাক্বাফী অথবা দাওসী (গোত্র) ছাড়া কারো হাদিয়্যাহ্ গ্রহণ করব না।
[১] হাসান : আবূ দাঊদ ৩৫৩৭, নাসায়ী ৩৫৯০, তিরমিযী ৩৯৪৫, আহমাদ ৭৯১৮, সহীহ আল জামি‘ ২১১৯, সহীহ ইবনু হিব্বান ৬৩৮৩।
