১২/১৬. অধ্যায়ঃ
হাদিয়া (উপহার) ও হিবা (আনুদান) প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০২৮-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০২৮-[১৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تهادوا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلَا تَحْقِرَنَّ جَارَةٌ لجارتها وَلَا شقّ فرسن شَاة» . رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : তোমরা একে অপরকে হাদিয়্যাহ্ দাও, কেননা হাদিয়্যাহ্ অন্তরের বিদ্বেষ, প্রচণ্ড ক্রোধ, শত্রুতা দূর করে। এক প্রতিবেশিনী অপর প্রতিবেশিনীকে হাদিয়্যাহ দিতে যেন কোন প্রকার অবহেলা না করে এবং কেউ যেন হাদিয়্যাহ-কে সম্মান মনে না করে- যদিও তা এক টুকরা ছাগলের খুর হয়।
[১] য‘ঈফ : তিরমিযী ২১৩০, য‘ঈফ আল জামি‘ ২৪৮৯। কারণ এর সনদে আবূ মা‘শার নাযীহ একজন দুর্বল রাবী। তবে হাদীসের ২য় অংশ সহীহ।
