১২/১৭. অধ্যায়ঃ

কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী - প্রথম অনুচ্ছেদ

শুফ্‘আহ্ হলো ব্যক্তির মালিকানার মধ্যে সংযুক্ত একটি মালিকানার নাম। এটা মূলত ‘আরবদের উক্তি- (আরবি) অর্থাৎ- “সে বেজোড় ছিল, অতঃপর অন্যের মাধ্যমে তাকে জোড়ে পরিণত করেছি। আমি তার জোড়া নির্ধারণ করেছি।” এ থেকে গৃহীত। অর্থাৎ- অংশীদার হওয়ার কারণে স্থাবর সম্পত্তির বিক্রি হওয়ার সময় তা ক্রয়ের অগ্রাধিকার লাভ। শা'বী (রহঃ)-এর মতে, (আরবি)অর্থাৎ- যার শুফ্‘আহ্ বিক্রি করা হবে, এমতাবস্থায় সে উপস্থিত থেকে তা দাবী না করলে তার কোনো শুফ্‘আহ্ নেই। (মিরকাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৩৩-[১]

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ فَقَالَ: «اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلَّا فَشَأْنُكَ بِهَا» . قَالَ: فَضَالَّةُ الْغَنَمِ؟ قَالَ: «هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ» قَالَ: فَضَالَّةُ الْإِبِل؟ قَالَ: «مَالك وَلَهَا؟ مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَلْقَاهَا رَبُّهَا» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: فَقَالَ: «عَرِّفْهَا سَنَةً ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا ثُمَّ اسْتَنْفِقَ بِهَا فَإِنْ جَاءَ رَبهَا فأدها إِلَيْهِ»

যায়দ ইবনু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে কুড়িয়ে পাওয়া বস্তু সম্পর্কে প্রশ্ন করল। তিনি (ﷺ) বললেন, তার থলি ও মুখবন্ধন চিনে নিবে, তারপর এক বছরকাল তার প্রচার করবে। ইতোমধ্যে যদি তার মালিক আসে, নতুবা তোমার ইচ্ছা (দান কর বা খাও)। আবার সে জিজ্ঞেস করল, তবে যদি হারানো বস্তু ছাগল হয়? তিনি (ﷺ) বললেন, সেটা তোমার, না হয় তোমার ভাইয়ের (অধিকার), না হয় নেকড়ে বাঘের। সে পুনরায় জানতে চাইল, তবে হারানো উটের বিধান কি? তিনি (ﷺ) বললেন, তাতে তোমার মাথা ব্যথার কি আছে? যেহেতু এর সাথে তার মশক ও জুতা রয়েছে, তাই পানিতে নেমে পানি এবং গাছের কাছে গিয়ে পাতা খাবে, পরিশেষে তার মালিক তাকে পেয়ে যাবে।মুসলিম-এর অপর এক বর্ণনায় আছে, তিনি (ﷺ) বললেন : সেটা এক বছরকাল প্রচার করবে এবং দ্রব্যের মুখবন্ধন ও থলি চিনে রাখবে। অতঃপর (যদি মালিক না আসে) তুমি তা খরচ করবে। এরপর যদি মালিক আসে তখন তাকে তা দিয়ে দেবে।

[১] সহীহ : বুখারী ২৪২৯, মুসলিম ১৭২২, আবূ দাঊদ ১৭০৪, তিরমিযী ১৩৭২, ইবনু মাজাহ ২৫০৭, আহমাদ ১৭০৫০, সহীহ ইবনু হিব্বান ৪৮৯০, ইরওয়া ১৬৬৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন