১২/১৭. অধ্যায়ঃ
কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৩৯-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৩৯-[৭]
وَعَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَجَدَ لُقَطَةً فَلْيُشْهِدْ ذَا عَدْلٍ أَوْ ذَوِي عَدْلٍ وَلَا يَكْتُمْ وَلَا يُغَيِّبْ فَإِنْ وَجَدَ صَاحِبَهَا فَلْيَرُدَّهَا عَلَيْهِ وَإِلَّا فَهُوَ مَالُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
‘ইয়ায ইবনু হিমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোনো হারানো বস্তু পায়, সে যেন এক কি দু'জন ন্যায়পরায়ণ লোককে সে ব্যাপারে সাক্ষী রাখে এবং তা গোপন ও গায়ব না করে। অতঃপর যদি তার মালিককে পায় তাকে তা ফিরিয়ে দেয়। নচেৎ তা আল্লাহর মাল, তিনি যাকে ইচ্ছা তাকে দেন।
[১] সহীহ : আবূ দাঊদ ১৭০৯, নাসায়ী ৫৮০৮, ইবনু মাজাহ ২৫০৫, আহমাদ ১৭৪৮১, সহীহ আল জামি‘ ৬৫৮৬।
