১৩/৬. অধ্যায়ঃ

মুহর - প্রথম অনুচ্ছেদ

صَدَاقٌশব্দটিكِتَابٌএবংسَحَابٌএর ওযনে এসেছে, এর অর্থ ’মোহর’;صবর্ণে যের যোগে পাঠ সবচেয়ে বেশী স্পষ্ট এবং বেশী ব্যবহৃত হয়। একে ’মোহর’ বা ’মুহরানা’ বলা হয় এজন্য যে, এর মাধ্যমে পুরুষের নারীর দিকে উদ্গত হওয়ার সত্যতা ও অধিকার প্রকাশ করা হয়।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২০৩-[৬]

وَعَنْ أَبِي سَلَمَةَ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: كَمْ كَانَ صَدَاقُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَت: كَانَ صداقه لأزواجه اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشٌّ قَالَتْ: أَتَدْرِي مَا النَّشٌّ؟ قُلْتُ: لَا قَالَتْ: نِصْفُ أُوقِيَّةٍ فَتِلْكَ خَمْسُمِائَةِ دِرْهَمٍ. رَوَاهُ مُسْلِمٌ. وَنَشٌّ بِالرَّفْعِ فِي شَرْحِ السّنة وَفِي جَمِيع الْأُصُول

আবূ সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি 'আয়িশাহ্ (রাঃ)-এর কাছে জানতে চাইলাম, নবী (ﷺ) এর বিবাহের মুহর কি পরিমাণ ছিল? তিনি বললেন, তাঁর সহধর্মিণীগণের মুহরের পরিমাণ ছিল ১২ উকিয়্যাহ্ (১ উকিয়্যাহ্ ৪০ দিরহামের সমপরিমাণ) ও এক নাম্। তিনি বললেন, তুমি জান ‘নাশ্’ কি? আমি বললাম, জানি না। উত্তরে বললেন, অর্থ উকিয়্যাহ্, অর্থাৎ- এই পাঁচশত দিরহামই (৪০ × ১২ = ৪৮০ + ২০)। নাশ্ نَشٌّ এর شِيْن অক্ষরে ضَمَّةْ শারহুস্ সুন্নাহ্ ও সকল মূল গ্রন্থে এরূপই আছে।

[১] সহীহ : মুসলিম ১৪২৬, আবূ দাঊদ ২১০৫, আহমাদ ২৪৬২৬, শারহুস্ সুন্নাহ্ ২৩০৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন