১৩/১৭. অধ্যায়ঃ
স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৬৯-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৬৯-[২৮]
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَاءَمَكُمْ مِنْ مَمْلُوكِيكُمْ فَأَطْعِمُوهُ مِمَّا تَأْكُلُونَ وَاكْسُوهُ مِمَّا تَكْسُونَ وَمَنْ لَا يُلَائِمُكُمْ مِنْهُمْ فَبِيعُوهُ وَلَا تُعَذِّبُوا خَلَقَ اللَّهِ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের অধীনস্থ দাস-দাসীকে নিজেরা যা খাবে, তাকেও তাই খাওয়াবে; নিজেরা যা পরিধান করবে, তাকেও তাই পরিধান করাবে। আর যারা তোমাদের (অধীনস্থ) উপযোগী বা মানানসই নয়, তাদের বিক্রি করে দাও এবং তোমরা আল্লাহর বান্দাকে কষ্ট দিও না।
[১] সহীহ : আবূ দাঊদ ৫১৫৭, সহীহ আত্ তারগীব ২২৮২, আহমাদ ২১৪৮৩, সহীহাহ্ ৭৩৯, সহীহ আল জামি‘৬৬০২।
