১৩/১৭. অধ্যায়ঃ

স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৭১-[৩০]

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا نَزَلَ قَوْلُهُ تَعَالَى (وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أحسن) وَقَوْلُهُ تَعَالَى: (إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا) الْآيَةَ انْطَلَقَ مَنْ كَانَ عِنْدَهُ يَتِيمٌ فَعَزَلَ طَعَامه من طَعَامَهُ وَشَرَابَهُ مِنْ شَرَابِهِ فَإِذَا فَضَلَ مِنْ طَعَامِ الْيَتِيمِ وَشَرَابِهِ شَيْءٌ حُبِسَ لَهُ حَتَّى يَأْكُلَهُ أَوْ يَفْسُدَ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: (وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ: إصْلَاح لَهُم خير وَإِن تخالطوهم فإخوانكم) فَخَلَطُوا طَعَامَهُمْ بِطَعَامِهِمْ وَشَرَابَهُمْ بِشَرَابِهِمْ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন কুরআন মাজীদের এ আয়াত “তোমরা ইয়াতীমের সম্পদের নিকটবর্তী হয়ো না উত্তম পন্থা ছাড়া”- (সূরা আল আন্'আম ৬ : ১৫২) এবং এ আয়াত “যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে”- (সূরা আন্ নিসা ৪ : ১০) নাযিল হলো, তখন যাদের অধীনস্থ ইয়াতীম ছিল, তারা তাদের স্বীয় খাদ্য হতে তার খাদ্য, তাদের স্বীয় পানীয় হতে তার পানীয় পৃথক করতে লাগল। এভাবে যখন ইয়াতীমের খাদ্য ও পানীয় যা উদ্বৃত্ত হতো তখন তা তাদের জন্য রেখে দিতে লাগল, পরে ইয়াতীম আহার্য করত অথবা নষ্ট হয়ে যেতো। এটা ইয়াতীমদের তত্ত্বাবধায়কদের জন্য সঠিন মনে হলে। : এমতাবস্থায় তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে এতদসম্পর্কে জিজ্ঞেস করল।'অতঃপর আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করলেন “লোকেরা আপনাকে ইয়াতীমদের ব্যাপারে জিজ্ঞেস করে; বলুন, তাদের সুব্যবস্থা করা উত্তম। আর তোমরা যদি তাদের সাথে থাক, তবে তারা তো তোমাদের ভাই”- (সূরা আল বাকারাহ ২ : ২২০)। অতঃপর তারা ইয়াতীমদের খাদ্য ও পানীয় নিজেদের খাদ্যের সাথে একত্রিত করল।

[১] হাসান : আবূ দাঊদ ২৮৭১, নাসায়ী ৩৬৯৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন