১৬/৬. অধ্যায়ঃ
মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৪৮-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৪৮-[১৫]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْإِيمَانُ قَيَّدَ الْفَتْكَ لَا يفتِكُ مُؤمنٌ» . رَوَاهُ أَبُو دَاوُد
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : ঈমান কোনো লোককে হত্যার প্রতিবন্ধকরূপে কাজ করে। সুতরাং কোনো মুমিন যেন কোনো লোককে আকস্মিকভাবে হত্যা না করে বসে।
[১] সহীহ : আবূ দাঊদ ২৭৬৯, সহীহ আল জামি‘ ২৮০২।
