১৭/৫. অধ্যায়ঃ
মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬৬০-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬৬০-[২৭]
وَعَنْ أَبِي مُوسَى أَنَّهُ كَانَ يَقُولُ: مَا أُبالي شرِبتُ الخمرَ أَو عبدْتُ هذهِ السَّارِيةَ دونَ اللَّهِ. رَوَاهُ النَّسَائِيّ
আবূ মূসা আল আশ্'আরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলতেন : আমি (পরোয়া করি না) মদ পান করি অথবা আল্লাহ তা'আলার পরিবর্তে দেব-দেবীদের পূজা করি- এ দু'টির মাঝে কোনো পার্থক্য করি না।
[১] সহীহ মাওকূফ : নাসায়ী ৫৬৬৩, সহীহ আত্ তারগীব ২৩৬৫।
