১৯/০. অধ্যায়ঃ
জিহাদ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৩৫-[৪৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৩৫-[৪৯]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَقِيَ اللَّهَ بِغَيْرِ أَثَرٍ مِنْ جِهَادٍ لَقِيَ اللَّهَ وَفِيهِ ثُلْمَةٌ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জিহাদের কোনো চিহ্ন (নমুনা) ছাড়া মৃত্যুবরণ করল, সে ক্বিয়ামাতের দিন ত্রুটিযুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।
[১] য‘ঈফ : তিরমিযী ১৬৬৬, ইবনু মাজাহ ২৭৬৩, য‘ঈফ আল জামি‘ ৫৮৩৩, য‘ঈফ আত্ তারগীব ৮৫৬। কারণ এর সনদে ইসমা‘ঈল বিন রাফি‘ একজন দুর্বল রাবী।
