১৯/০. অধ্যায়ঃ
জিহাদ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৮৪২-[৫৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৮৪২-[৫৬]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلْغَازِي أَجْرُهُ وَلِلْجَاعِلِ أَجْرُهُ وَأَجْرُ الْغَازِي» . رَوَاهُ أَبُو دَاوُد
উক্ত রাবী (আব্দুল্লাহ ইবনু 'আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুজাহিদ (জিহাদ থেকে) গাযী হয়ে ফিরে আসা পূর্ণ সাওয়াবের অধিকারী হবে। আর জিহাদের জন্য ধন-সম্পদ দানকারী জিহাদে শামিল হওয়া ও দান করা উভয়ের (দু'টি) সাওয়াবের অধিকারী হবে।
[১] সহীহ : আবূ দাঊদ ২৫২৬, মুসনাদ আহমাদ ৬৬২৪, সহীহাহ্ ২১৫৩, সহীহ আল জামি‘ ৫১৮৬।
