১৯/৫. অধ্যায়ঃ
যুদ্ধবন্দীদের বিধিমালা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৬১-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৬১-[২]
وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَيْنٌ مِنَ الْمُشْرِكِينَ وَهُوَ فِي سَفَرٍ فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ ثُمَّ انْفَتَلَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اطْلُبُوهُ وَاقْتُلُوهُ» . فَقَتَلْتُهُ فنفَّلَني سلبَه
সালামাহ্ ইবনুল আক্ওয়া' (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) (নাজদ এলাকায়) এক সফরে ছিলেন। তখন মুশরিকদের একজন গুপ্তচর (রাসূল (ﷺ)-এর কাছে) এসে সাহাবীগণের সঙ্গে বসে কথাবার্তা বলে সরে পড়ল। এতদশ্রবণে নবী (ﷺ) বললেন, লোকটিকে খুঁজে বের করে হত্যা কর। বর্ণনাকারী বলেন, আমি তাকে (গুপ্তচরকে) হত্যা করলাম এবং তিনি (ﷺ) তার সঙ্গে থাকা মাল আমাকে দান করলেন।
[১] সহীহ : বুখারী ৩০৫১, মুসলিম ১৭৫৪, আবূ দাঊদ ২৬৫৩, ইরওয়া ১২২২।
