১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০২৩-[৩৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০২৩-[৩৯]
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «أَدُّوا الْخِيَاطَ وَالْمِخْيَطَ وَإِيَّاكُمْ وَالْغُلُولَ فَإِنَّهُ عَارٌ عَلَى أَهْلِهِ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ الدَّارِمِيُّ
‘উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: তোমরা গনীমাতে প্রাপ্ত সুঁচ-সুতা পর্যন্ত জমা দিয়ে দাও। সাবধান! গনীমাতের মালে খিয়ানাত করা হতে বিরত থাকো। কেননা তা ক্বিয়ামাতের দিন খিয়ানাতকারীর জন্য লাঞ্ছনা-অপমান ভোগের কারণ হবে।
[১] হাসান : দারিমী ২৫৩০।
