১৯/৭. অধ্যায়ঃ
গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০২৭-[৪৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০২৭-[৪৩]
وَعَن جُبير بنُ مُطعِمٍ قَالَ: لَمَّا قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَهْمَ ذَوِي الْقُرْبَى بَيْنَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ أَتَيْتُهُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ هَؤُلَاءِ إِخْوَانُنَا مِنْ بَنِي هَاشِمٍ لَا نُنْكِرُ فَضْلَهُمْ لِمَكَانِكَ الَّذِي وضعكَ اللَّهُ مِنْهُمْ أَرَأَيْتَ إِخْوَانَنَا مِنْ بَنِي الْمُطَّلِبِ أَعْطَيْتَهُمْ وَتَرَكْتَنَا وَإِنَّمَا قَرَابَتُنَا وَقَرَابَتُهُمْ وَاحِدَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَيْءٌ وَاحِدٌ هَكَذَا» . وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ. رَوَاهُ الشَّافِعِيُّ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ نَحْوُهُ وَفِيهِ: «إِنَّا وَبَنُو الْمُطَّلِبِ لَا نَفْتَرِقُ فِي جَاهِلِيَّةٍ وَلَا إِسْلَامٍ وَإِنَّمَا نَحْنُ وَهُمْ شَيْءٌ وَاحِدٌ» وَشَبَّكَ بَيْنَ أَصَابِعه
জুবায়র ইবনু মুত'ইম (রাঃ) হতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকটাত্মীয়ের অংশটি বানী হাশিম ও বানী মুতালিব-এর মধ্যে বিতরণ করলেন, তখন আমি ও উসমান ইবনু আফ্ফান (রাঃ) তাঁর নিকট গিয়ে বললাম : হে আল্লাহর রাসূল! আমরা আমাদের বানী হাশিম-এর ভাইদের সামাজিক সম্মান ও শ্রেষ্ঠত্ব অস্বীকার করছি না। কেননা আল্লাহ তা'আলা আপনাকে তাদের মধ্যেই সৃষ্টি করেছেন। তবুও (অনুগ্রহপূর্বক) বলুন, আপনি তো আমাদের মুত্ত্বালিবী ভাইদেরকেও দিলেন, আর আমাদের (বানী আব্দ শামস্ ও বানী নাওফালকে) বাদ দিয়েছেন, অথচ সম্পর্কের দিক হতে (জাত-গোত্রে) আমরা উভয়ে একই। উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: প্রকৃতপক্ষে বানী হাশিম ও বানী মুতালিব এক ও অভিন্ন— এটা বলে তিনি (ﷺ) উভয় হাতের অঙ্গুলিসমূহ একটি আরেকটির মধ্যে প্রবেশ করিয়ে দেখালেন। আবূ দাঊদ ও নাসায়ীর বর্ণনাও অনুরূপ। তবে তাতে উল্লেখ আছে, তিনি (ﷺ) বলেছেন: আমরা এবং বানী মুতালিব ইসলাম পূর্ব ও পরবর্তী সময়ে অভিন্ন ও একাত্মরূপে রয়েছি— এই বলে তিনি (ﷺ) হাতের অঙ্গুলিসমূহ পরস্পরের মধ্যে প্রবেশ করিয়ে দেখালেন।
[১] হাসান : মুসনাদ আশ্ শাফি‘ঈ ৮/১৪৬, নাসায়ী ৪১৩৭। তবে শাফি‘ঈ-এর সানাদটি দুর্বল।
