১৯/৮. অধ্যায়ঃ
জিযিয়া-এর বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৩৫-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৩৫-[১]
عَن بَجالَةَ قَالَ: كُنْتُ كَاتِبًا لِجَزْءِ بْنِ مُعَاوِيَةَ عَمِّ الْأَحْنَفِ فَأَتَانَا كِتَابُ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَبْلَ مَوْتِهِ بِسَنَةٍ: فَرِّقُوا بَيْنَ كُلِّ ذِي مَحْرَمٍ مِنَ الْمَجُوسِ وَلَمْ يَكُنْ عُمَرُ أَخَذَ الْجِزْيَةَ مِنَ الْمَجُوسِ حَتَّى شَهِدَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَهَا مِنْ مَجُوسِ هجَرَ. رَوَاهُ البُخَارِيّ وذُكرَ حديثُ بُريدةَ: إِذَا أَمَّرَ أَمِيرًا عَلَى جَيْشٍ فِي «بَابِ الْكتاب إِلى الْكفَّار»
বাজালাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আহনাফ ইবনু ক্বয়স-এর চাচা জায ইবনু মু'আবিয়াহ্ (রাঃ)-এর সহযোগী (সচিব) ছিলাম। তখন উমার ইবনুল খত্ত্বাব-এর মৃত্যুর এক বৎসর পূর্বে আমাদের নিকট পত্রযোগে তাঁর নির্দেশ আসলো যে, অগ্নিপূজকদের (মাজুসীদের) পারস্পরিক বিবাহ বন্ধনে মাহরাম (রক্ত সম্পর্কীয়) থাকলে তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ করে দাও। উমার (রাঃ) প্রথমদিকে অগ্নিপূজকদের নিকট হতে জিয্ইয়াহ্ গ্রহণ করেননি। পরবর্তীতে ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) যখন সাক্ষ্য দিলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ‘হাজার' নামক জায়গার অগ্নিপূজকদের নিকট হতে জিয্ইয়াহ্ আদায় করেছেন, তখন তিনিও গ্রহণ করতে লাগলেন। বুখারী’র অপর এক বর্ণনাতে বুরয়দাহ্ (রাঃ) হতে বর্ণিত, “তিনি (ﷺ) যখন কোনো ব্যক্তিকে কোনো সৈন্যবাহিনীর প্রধান নিযুক্ত করতেন” হাদীসটি “কাফিরদের নিকট পত্র প্রেরণ” অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
[১] সহীহ : বুখারী ৩১৫৬।
