১৯/১০. অধ্যায়ঃ
আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৫৩-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৫৩-[৪]
وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَخْبَرَنِي عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لأخرِجنَّ اليهودَ والنصَارى من جزيرةِ الْعَرَب حَتَّى لَا أَدَعَ فِيهَا إِلَّا مُسْلِمًا» . رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ: «لَئِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ لَأُخْرِجَنَّ الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ» الْفَصْلُ الثَّانِي لَيْسَ فِيهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُونُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِي بَاب الْجِزْيَة
জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খত্ত্বাব (রাঃ) আমাকে বলেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: নিশ্চয় আমি ‘আরব ভূখণ্ড হতে ইয়াহুদী ও নাসারাদেরকে বহিষ্কার করব। এমনকি মুসলিম ছাড়া আর কাউকে এখানে রাখব না।অপর এক বর্ণনাতে আছে, ইন্শা-আল্ল-হ আমি যদি বেঁচে থাকি নিশ্চয় 'আরব ভূখণ্ড হতে ইয়াহূদী ও নাসারাদেরকে বের করে দেব। এ অধ্যায়ে ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিত, “দুই ক্বিবলার জনগণ একত্রে থাকতে পারে না- এ হাদীসটি ছাড়া অন্য কোনো হাদীস বর্ণিত হয়নি। আর উক্ত হাদীসটি পূর্বোল্লিখিত ‘জিয্ইয়াহ' অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
[১] সহীহ : মুসলিম ১৭৬৭, তিরমিযী ১৬০৬, সহীহ আল জামি‘ ৫০৫৩।
