১৯/১১. অধ্যায়ঃ
ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ) -এর বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪০৫৯-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪০৫৯-[৫]
وَعَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بطبية فِيهَا خَرَزٌ فَقَسَمَهَا لِلْحُرَّةِ وَالْأَمَةِ قَالَتْ عَائِشَةُ: كَانَ أَبِي يَقْسِمُ لِلْحُرِّ وَالْعَبْدِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) এর নিকট ('ফাই' হতে) মুক্তা জাতীয় মূল্যবান রঙিন পাথরভর্তি একটি থলি আসলো, যা তিনি (ﷺ) স্বাধীনা ও মুক্তকৃতা বাঁদীদের মধ্যে বণ্টন করে দিলেন। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমার পিতা (আবূ বকর (রাঃ) ও তাঁর খিলাফাতকালে স্বাধীনা ও গোলামের মাঝে বণ্টন করে দিতেন।
[১] সহীহ : আবূ দাঊদ ২৯৫২।
