২১/০. অধ্যায়ঃ
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
(আরবি) দ্বারা উদ্দেশ্য (আরবি) অর্থাৎ পরস্পর দু’দলের মধ্যে সন্ধি স্থাপন। ইবনুল হুমাম বলেন : ইমাম যদি মনে করেন যে, শত্রুপক্ষের মালের বিনিময়ে অথবা মাল ব্যতিরেকেই সন্ধি করার মধ্যে কল্যাণ নিহিত আছে তাহলে তিনি সন্ধি করতে পারেন। কেননা আল্লাহ তা'আলা বলেন : “তারা যদি শান্তির (সন্ধির) দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমি সেদিকে ঝুঁকে পড়ো।” (সূরাহ্ আল আনফাল ৮ : ৬১) যদিও আয়াতে কল্যাণের কথা উল্লেখ নেই তথাপি ফাকীহগণ একমত যে, মুসলিমদের কল্যাণ আছে বলে ইমামের নিকট সাব্যস্ত হলে তবেই শুধুমাত্র সন্ধি করা বৈধ। আর যদি সন্ধির মধ্যে কোনো কল্যাণ পরিলক্ষিত না হয় তাহলে সন্ধি করা বৈধ নয়।
মিশকাতুল মাসাবিহ : ৪২১৫-[৫৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪২১৫-[৫৭]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقْطَعُوا اللَّحْمَ بِالسِّكِّينِ فَإِنَّهُ مِنْ صُنْعِ الْأَعَاجِمِ وَانْهَسُوهُ فَإِنَّهُ أَهْنَأُ وَأَمْرَأُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَقَالا: ليسَ هُوَ بِالْقَوِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা ছুরি দিয়ে গোত কেটো না। কেননা তা অনারবদের কাজ; বরং তা দাঁত দিয়ে কামড়ে খাও। কারণ তা বেশি সুস্বাদু এবং হজমের দিক দিয়ে ভালো। (আবূ দাউদ ও বায়হাক্বী এবং তারা উভয়েই বলেছেন যে, এ হাদীসটির সালাদ সুদৃঢ় নয়।)
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৭৭৮, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৬২৫৬। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো এর সনদে ‘‘আবূ মা‘মার আস্ সুদ্দি আল মাদানী’’ নামক একজন বর্ণনাকারী আছেন, যার নাম আবূ মি‘শার নাজীহ। ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ আল কত্ত্বান তার কাছ থেকে হাদীস গ্রহণ করতেন না। তাকে তিনি খুবই দুর্বল মনে করতেন। এমনকি অন্যরা যখন তার কথা বলত তখন তিনি হাসতেন। অন্যান্যরাও তার বিষয়ে কথা বলেছেন। তন্মধ্যে ইমাম নাসায়ী বলেনঃ আবূ মি‘শার-এর অনেক মুনকার হাদীস আছে, তার মধ্য হতে এটি একটি মুনকার হাদীস। বিস্তারিত দেখুন- ‘আওনুল মা‘বূদ শার্হ সুনান আবূ দাঊদ ১০/১৮০ পৃঃ, ৩৭৭৮ নং হাদীসের আলোচনা দ্রঃ। শু‘আবুল ঈমান ৫৮৯৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০২২।
