২৫/৪. অধ্যায়ঃ
দণ্ডায়মান হওয়া - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৯৯-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৯৯-[৫]
وَعَن مُعَاوِيَة قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
মু'আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যার মনের অভিলাষ এই যে, মানুষ তার সম্মুখে মূর্তির মতো দণ্ডায়মান থাকুক, সে যেন জাহান্নামকে নিজের বাসস্থান বানিয়ে নেয়।
[১] সহীহ : আবূ দাঊদ ৫২২৯, তিরমিযী ২৭৫৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬১৭৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৫৮২, আল মু‘জামুল আওসাত্ব ৪২০৮, শু‘আবুল ঈমান ৮১৬০, আহমাদ ১৬৯১৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৫৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭১৭।
