২৫/৪. অধ্যায়ঃ
দণ্ডায়মান হওয়া - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭০১-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭০১-[৭]
وَعَن سعيد بن أبي الْحسن قَالَ: جَاءَنَا أَبُو بكرَة فِي شَهَادَةٍ فَقَامَ لَهُ رَجُلٌ مِنْ مَجْلِسِهِ فَأَبَى أَنْ يَجْلِسَ فِيهِ وَقَالَ: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ذَا وَنَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْسَحَ الرَّجُلُ يَدَهُ بِثَوْبِ مَنْ لَمْ يَكْسُهُ. رَوَاهُ أَبُو دَاوُد
আবূ বাক্বরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ বাক্বাহ্ (রাঃ) এক মামলায় সাক্ষ্য প্রদানের জন্য আগমন করলেন। তখন জনৈক ব্যক্তি তাঁকে স্থান দেয়ার জন্য বৈঠক হতে উঠে দাঁড়াল। তিনি তার স্থানে বসতে অস্বীকার করলেন এবং বললেন : নবী (ﷺ) এটা নিষেধ করেছেন। আর নবী (ﷺ) এক ব্যক্তিকে অপর ব্যক্তির কাপড় দ্বারা হাত মুছতে নিষেধ করেছেন, যাকে সে কাপড় পরিধান করায়নি।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৮২৭, য‘ঈফুল জামি‘ ৬০২৫, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২৬৯২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১১১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো, এর সনদে ‘‘মাওলা ‘আলী বুরদাহ্’’ নামে একজন বর্ণনাকারী আছে। যার উপনাম হলো আবূ ‘আবদুল্লাহ সে একজন মাজহূল বা অপরিচিত রাবী। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৩৭ পৃঃ।
