২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭১১-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭১১-[৫]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَمَا رَجُلٌ يَتَبَخْتَرُ فِي بُرْدَيْنِ وَقد أعجبتْه نَفسه خسف بِهِ لأرض فَهُوَ بتجلجل فِيهَا إِلَى يَوْم الْقِيَامَة» . مُتَّفق عَلَيْهِ. لفصل الثَّانِي
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একদিন জনৈক ব্যক্তি নকশা করা দু'টি চাদর গায়ে দিয়ে প্রবল অহমিকার সাথে চলছিল এবং এ অবস্থায় তার মধ্যে অহংকার সৃষ্টি করছিল। ফলে এ ব্যক্তিকে জমিনে ধসিয়ে দেয়া হলো, আর এ অবস্থায় সে ক্বিয়ামাত পর্যন্ত মাটির গভীরে বিলীন হতে থাকবে।
[১] সহীহ : বুখারী ৫৭৮৯, মুসলিম ৪৯-(২০৮৮), সুনানুদ্ দারিমী ৪৩৭, শু‘আবুল ঈমান ৬১২৩, আহমাদ ৮১৭৭, আল মু‘জামুল আওসাত্ব ৭৭২০, হিলইয়াতুল আওলিয়া ৮/৩৮৯ পৃঃ, সহীহ ইবনু হিব্বান ৫৬৮৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৬৩৩৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৫০৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯১৪, সহীহুল জামি‘ ৫১৮৬।
