২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭১৪-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭১৪-[৮]
وَعَن قيلة بنت مخرمَة أَنَّهَا رَأَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَهُوَ قَاعِدٌ الْقُرْفُصَاءَ. قَالَتْ: فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَخَشِّعَ أُرْعِدْتُ مِنَ الْفَرَقِ. رَوَاهُ أَبُو دَاوُد
কয়লাহ্ বিনতু মাখরামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মসজিদে কুরফুসা অবস্থায় বসে থাকতে দেখেছি। তিনি আরো বললেন : আমি যখন রাসূলুল্লাহ (ﷺ)-কে অনুনয়-বিনয়ের চরম অবস্থায় দেখলাম, তখন ভয়-ভীতিতে আমার সমস্ত শরীর কেঁপে উঠল।
[১] হাসান : আবূ দাঊদ ৪৮৪৭, তিরমিযী ২৯৭৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৯০২, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১২৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০৫২৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১২৬।
