২৫/৫. অধ্যায়ঃ
বসা, ঘুমানো ও চলাফেরা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭১৯-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭১৯-[১৩]
وَعَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ عَن أبيهِ - وَكَانَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ - قَالَ: بَيْنَمَا أَنَا مُضْطَجِعٌ مِنَ السَّحَرِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يحركني بِرجلِهِ فَقَالَ: «هَذِهِ ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ» فَنَظَرْتُ فَإِذَا هُوَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
ইয়া'ঈশ ইবনু ত্বিষ্ফাহ্ ইবনু ক্বায়স আল-গিফারী (রহিমাহুল্লাহ) তাঁর পিতা হতে বর্ণিতঃ
তিনি (ত্বিফাহ্ ইবনু ক্বায়স আল-গিফারী) আসহাবে সুফ্ফাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বলেন, আমি একদিন বুকের ব্যথার কারণে উপুড় হয়ে শুয়ে ছিলাম। এমন সময় এক ব্যক্তি তাঁর পা দ্বারা নাড়া দিয়ে আমাকে বললেন : এরূপ শয়নে আল্লাহ তা'আলা অসন্তুষ্ট হন। তখন আমি তাকিয়ে দেখলাম, তিনি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)।
[১] সহীহ : আবূ দাঊদ ৫০৪০, ইবনু মাজাহ ৩৭২৩, ‘নাসায়ী’র কুবরা ৬৬১৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৮০, আল আহাদীস আল মুখতারাহ্ লিয্ যিয়া আল মাকদিসী ১৪৬, আল আদাবুল মুফরাদ ১১৮৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮১৫৩, হিলইয়াতুল আওলিয়া ১/৩৭৪ পৃঃ, শু‘আবুল ঈমান ৪৭২১, মুসনাদে আহমাদ ১৫৫৪৩, সহীহুল জামি‘ ৪০৩৫।
