২৫/৬. অধ্যায়ঃ
হাঁচি দেয়া ও হাই তোলা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৩৬-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৩৬-[৫]
وَعَن سلمةَ بن الْأَكْوَع أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَطَسَ رَجُلٌ عِنْدَهُ فَقَالَ لَهُ: «يَرْحَمُكَ اللَّهُ» ثُمَّ عَطَسَ أُخْرَى فَقَالَ: «الرَّجُلُ مَزْكُومٌ» . رَوَاهُ مُسلم وَفِي رِوَايَة التِّرْمِذِيّ أَنَّهُ قَالَ لَهُ فِي الثَّالِثَةِ: «إِنَّهُ مَزْكُومٌ»
সালামাহ্ ইবনুল আকওয়া' (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকটে হাঁচি দিলো, তখন তিনি ( (ﷺ)) তার জবাবে “ইয়ারহামুকাল্ল-হ” বললেন। অতঃপর লোকটি দ্বিতীয়বার হাঁচি দিলো। তিনি (ﷺ) বললেন : লোকটি কফ-সর্দিতে আক্রান্ত হয়েছে।তিরমিযী'র এক বর্ণনায় আছে, লোকটির তৃতীয়বার হাঁচির সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেন : লোকটি কফ-সর্দিতে আক্রান্ত হয়েছে।
[১] সহীহ : মুসলিম ৫৫-(২৯৯৩), আবূ দাঊদ ৫০৩৭, দারিমী ২৬৬১, সহীহ ইবনু হিব্বান ৬০৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬১০৯, শু‘আবুল ঈমান ৯৩৫৭, ‘নাসায়ী’র কুবরা ১০০৫১, তিরমিযী ২৭৪৩, ইবনু মাজাহ ৩৭১৪, সহীহুল জামি‘ ৮০৯৪, সহীহ আল আদাবুল মুফরাদ ৯৩৫, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৯৮১।
