২৫/৬. অধ্যায়ঃ
হাঁচি দেয়া ও হাই তোলা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৪১-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৪১-[১০]
وَعَن هلالِ بن يسَاف قَالَ: كُنَّا مَعَ سَالِمِ بْنِ عُبَيْدٍ فَعَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ. فَقَالَ لَهُ سَالِمٌ: وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ. فَكَأَنَّ الرَّجُلَ وَجَدَ فِي نَفْسِهِ فَقَالَ: أَمَا إِنِّي لَمْ أَقُلْ إِلَّا مَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ عَطَسَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَيْكَ وَعَلَى أُمِّكَ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلْيَقُلْ لَهُ مَنْ يَرُدُّ عَلَيْهِ: يرحمكَ اللَّهُ وَليقل: يغْفر لي وَلكم رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
সালিম ইবনু 'উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা সালিম ইবনু 'উবায়দ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। জনতার মধ্য হতে জনৈক ব্যক্তি হাঁচি দিলো এবং (‘আলহাম্দুলিল্লাহি'র পরিবর্তে) “আস্সালামু 'আলাইকুম” বলল (এ ধারণায় যে, হয়তো বা এটাও জায়িয আছে)। তখন সালিম (রাঃ) তার জবাবে বললেন : “তোমার ওপর এবং তোমার মায়ের ওপর সালাম।” লোকটি এতে মনে ব্যথা পেল। তখন সালিম (রাঃ) বললেন : আমি তো এটা আমার পক্ষ হতে বলিনি; বরং এটা নবী (ﷺ) তখন বলেছিলেন, যখন এক ব্যক্তি তাঁর সম্মুখে হাঁচি দিলো এবং বলল : আস্সালামু ‘আলাইকুম”, তখন নবী (ﷺ) বললেন : “তোমার ওপর এবং তোমার মায়ের উপর সালাম।” যখন তোমাদের কারো হাঁচি আসে, সে যেন “আলহাম্দু লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন” বলে এবং যে তার জবাব দেয়, সে যেন “ইয়ারহামুকাল্ল- হ” বলে এবং হাঁচিদাতা যেন তার জবাবে “ইয়াগফিরুল্ল-হু লী ওয়া লাকুম” (অর্থাৎ- আল্লাহ তা'আলা তোমাকে ও আমাকে ক্ষমা করুন) বলে।
[১] য‘ঈফ : তিরমিযী ২৭৪০, আবূ দাঊদ ৫০৩১। এ হাদীসটি য‘ঈফ হওয়া সম্পর্কে আলবানী (রহিমাহুল্লাহ) বলেনঃ এর সনদে ইনক্বিত্বা‘ বা বিচ্ছিন্নতা আছে। আর তা হলো, হাকিম (রহিমাহুল্লাহ) বলেনঃ হিলাল ইবনু ইয়াসাফ এবং সালিম-কে পাননি। এ কারণেই হাদীসটি য‘ঈফ অথবা হিলাল ইবনু ইয়াসাফ এবং সালিম-এর মাঝে দু’জন বর্ণনাকারীর নাম উল্লেখ নেই। তাদের দু’ জনের অপরিচিতির কারণে হাদীসটি য‘ঈফ। বিস্তারিত দেখুন- ইরওয়াউল গালীল ৩/২৪৬-২৪৭ পৃঃ। সহীহ ইবনু হিব্বান ৫৯৯, শু‘আবুল ঈমান ৯৩৪২, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০০৫৩, আল মুসতাদরাক ৭৬৯৮।
