২৫/৭. অধ্যায়ঃ
হাসি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৪৫-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৪৫-[১]
عَن عائشةرضي اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يتبسم. رَوَاهُ البُخَارِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে এমনভাবে অট্টহাসি দিতে দেখিনি যে, তাঁর জিহ্বামূল দেখা গেছে; বরং তিনি কেবল মুচকি হাসতেন।
[১] সহীহ : বুখারী ৬০৯২, মুসলিম ৪-(২১২৩) মুসনাদে আহমাদ ২৪৩৬৯, আবূ দাঊদ ৫০৯৮, সহীহ আল আদাবুল মুফরাদ ১৮৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩০৯।
