২৫/৭. অধ্যায়ঃ
হাসি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৪৭-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৪৭-[৩]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّة فيضحكون ويبتسم صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي: يتناشدون الشِّعْرَ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যে স্থানে ফাজরের সালাত আদায় করতেন সূর্য পূর্ণরূপে উদয় না হওয়া পর্যন্ত ঐ স্থান হতে উঠতেন না। সূর্য উদয় হলে উঠে দাঁড়াতেন। আর ইত্যবসরে কথাবার্তা বলতেন এবং জাহিলিয়্যাত যুগের কাজ-কারবারের আলোচনা করে সহাবায়ে কিরাম হাসতেন এবং রাসূল (ﷺ)-ও মুচকি হাসতেন।তিরমিযী'র এক বর্ণনায় আছে যে, সহাবায়ে কিরাম কবিতা আবৃত্তিও করতেন।
[১] সহীহ : মুসলিম ২৮৬-(৬৭০), ৬৯-(২৩২২); তিরমিযী ২৮৫০, আবূ দাঊদ ১২৯৪, মুসনাদে আহমাদ ২০৮৪৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৯০০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৭২০, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৩২, সিলসিলাতুস্ সহীহাহ্ ৪৩৪, সহীহ ইবনু হিব্বান ৫৭৮১।
