২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৫৩-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৫৩-[৪]
وَعَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: لَا تسمين غُلَاما يسارا وَلَا رباحا ولانجيحا وَلَا أَفْلَحَ فَإِنَّكَ تَقُولُ: أَثَمَّ هُوَ؟ فَلَا يَكُونُ فَيَقُولُ لَا رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ لَهُ قَالَ: «لَا تسم غُلَاما رَبَاحًا وَلَا يَسَارًا وَلَا أَفْلَحَ وَلَا نَافِعًا»
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তুমি কখনো তোমাদের “গোলাম” (সন্তান)-এর নাম ‘ইয়াসার’, ‘রবাহ’, ‘নাজীহ’ ও ‘আফলাহ’ রেখ না। কেননা যখন তুমি তার নাম ধরে ডাকবে, আর সে উপস্থিত থাকবে না, তখন কেউ বলবে “নেই”।মুসলিম-এর অপর বর্ণনায় রয়েছে, তিনি (ﷺ) বলেছেন : তুমি তোমার গোলামের নাম 'রবাহ', ‘ইয়াসার’, ‘আফলাহ' কিংবা নাফি' নাম রেখ না।
[১] সহীহ : মুসলিম ১১-(২১৩৬), আহমাদ ২০২৪৪, সহীহ ইবনু হিব্বান ৫৮৩৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৬৫২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৮৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৮৯৭, ইরওয়াউল গালীল ৪/৪০৭ পৃঃ, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৭৮, আবূ দাঊদ ৪৯৫৮, তিরমিযী ২৮৩৬, ইবনু মাজাহ ৩৬৩০।
