২৫/৮. অধ্যায়ঃ

নাম রাখা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৬০-[১১]

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَقُولَنَّ أَحَدُكُمْ عَبدِي وَأمتِي كلكُمْ عباد اللَّهِ وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللَّهِ. وَلَكِنْ لِيَقُلْ: غُلَامِي وَجَارِيَتِي وَفَتَايَ وَفَتَاتِي. وَلَا يَقُلِ الْعَبْدُ: رَبِّي ولكنْ ليقلْ: سَيِّدِي وَفِي رِوَايَةٍ: لِيَقُلْ: سَيِّدِي وَمَوْلَايَ . وَفِي رِوَايَةٍ: لَا يَقُلِ الْعَبْدُ لِسَيِّدِهِ: مَوْلَايَ فَإِنَّ مولاكم اللَّهُ . رَوَاهُ مُسلم

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ নিজের দাস-দাসীকে “আমার বান্দা”, “আমার বাঁদী” ইত্যাদি যেন না বলে। কেননা তোমরা সকল পুরুষই আল্লাহ তা'আলার বান্দা, আর সকল মহিলাই আল্লাহ তা'আলার বাঁদি; বরং সে যেন বলে, “আমার চাকর, “আমার চাকরাণী”, “আমার ছেলে”, “আমার মেয়ে”। আর গোলামও নিজের মুনীবকে প্রভু বলবে না; বরং সে বলবে, “আমার সর্দার”।অপর এক বর্ণনায় আছে, সে যেন “আমার সর্দার” ও “আমার মনিব” বলে। আরেক বর্ণনায় আছে যে, দাস তার মালিককে যেন “আমার প্রভু” না বলে। কারণ তোমাদের সকলের প্রভুই আল্লাহ রব্বুল ‘আলামীন। "

[১] সহীহ : মুসলিম ১৪-(২২৪৯), সিলসিলাতুস্ সহীহাহ্ ৮০৩, মুসনাদে আহমাদ ৮১৯৭, আবূ দাঊদ ৪৯৭৬, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৮৬৯, শু‘আবুল ঈমান ৮৬১২, হিলইয়াতুল আওলিয়া ১০/১৭৯ পৃঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন