২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৬৭-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৬৭-[১৮]
وَعَن مسروقٍ قَالَ: لَقِيتُ عُمَرَ فَقَالَ: مَنْ أَنْتَ؟ قُلْتُ: مَسْرُوقُ بْنُ الْأَجْدَعِ. قَالَ عُمَرُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْأَجْدَعُ شيطانٌ» رَوَاهُ أَبُو دَاوُد وابنُ مَاجَه
উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি উমর (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলাম। তিনি জিজ্ঞেস করলেন, ‘তুমি কে’? আমি বললাম, আমি আজদা'-এর পুত্র মাসরূক। উমর (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন : শায়ত্বনের এক নাম আজদা'।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৯৫৭, ইবনু মাজাহ ৩৭৩১, য‘ঈফুল জামি‘ ২২৭১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৯০২, মুসনাদুল বাযযার ৩১৯, মুসনাদে আহমাদ ২১১। হাদীস য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুজালিদ ইবনু সা‘ঈদ’’ নামের একজন য‘ঈফ বর্ণনাকারী আছে। তার ব্যাপারে ইমাম বুখারী বলেনঃ আমি তার হাদীস লিখি না, আমি তার হাদীস লিখি না, আমি তার হাদীসে সময় ব্যয় করি না। অন্যবার বলেন, সে মিথ্যুক। ইমাম যাহাবী বলেনঃ সে একজন য‘ঈফ বর্ণনাকারী। ইয়াহইয়া ইবনু মা‘ঈন সহ অনেকে তাকে য‘ঈফ বলেছেন। বিস্তারিত দেখুন- তাহযীবুল কামাল, রাবী নং ৫৭৮০।
