২৫/১৩. অধ্যায়ঃ

বংশগৌরব ও পক্ষপাতিত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯০৯-[১৭]

عَن عُبَادَةَ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ مِنْ أَهْلِ فِلَسْطِينَ عَن امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا فَسِيلَةُ أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ؟ قَالَ: «لَا وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يَنْصُرَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ» . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ

(ফিলিস্তিনী অধিবাসী) ‘উবাদাহ্ ইবনু কাসীর আশ্ শামী (রহিমাহুল্লাহ) বর্ণিত। তিনি স্বীয় গোত্রের “ফাসীলাহ্” নাম্নী এক মহিলার নিকট থেকে বর্ণনা করেন। ফাসীলাহ্ বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তির নিজের গোত্রকে ভালোবাসা কি ‘আসাবিয়্যাতের অন্তর্ভুক্ত? তিনি (ﷺ) বললেন : না; বরং ‘আসাবিয়্যাত হলো কোন ব্যক্তির নিজের গোত্রকে যুল্‌মে সাহায্য করা।

[১] য‘ঈফ : আহমাদ ১৬৯৮৯, ১৭৮৭২; ইবনু মাজাহ ৩৯৪৯, ইবনু আবূ শায়বাহ্ ৩৭৩৭৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮৩৯০। হাদীরটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ফাসীলাহ্’’ নামের বর্ণনাকারীকে চেনা যায় না । দেখুন- গয়াতুল মারাম হাঃ ৩০৫, পৃঃ ১৮৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন