২৫/১৫. অধ্যায়ঃ
সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৯৭-[৫১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৯৭-[৫১]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَغَاثَ مَلْهُوفًا كَتَبَ اللَّهُ لَهُ ثَلَاثًا وَسَبْعِينَ مَغْفِرَةً وَاحِدَةٌ فِيهَا صَلَاحُ أَمْرِهِ كُلِّهِ وَثِنْتَانِ وَسَبْعُونَ لَهُ دَرَجَاتٌ يَوْمَ الْقِيَامَة»
উক্ত রাবী (আনাস (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোন অত্যাচারিত ব্যক্তির ফরিয়াদ শুনে সাহায্য করবে, আল্লাহ তা'আলা তার জন্য তিহাত্তরটি মাগফিরাত অবধারিত করবেন। তন্মধ্যে একটি এই যে, এতে তার পার্থিব সকল কাজের সংশোধনের দায়-দায়িত্ব গ্রহণ৷ আর বাহাত্তরটি হলো, ক্বিয়ামাতের দিন তার মর্যাদা বৃদ্ধির উপকরণ দান করা।
[১] মাওযূ‘/জাল : বায়হাক্বী শু‘আবুল ঈমান ৭৬৭০, য‘ঈফাহ্ ৬২১। হাদীসটি জাল হওয়ার কারণ, এর সনদে ‘‘যিয়াদ ইবনু আবী হাস্সান’’ নামে একজন বর্ণনাকারী আছে। যে আনাস থেকে জাল হাদীস তৈরি করত। বিস্তারিত- য‘ঈফাহ্ ৬২১, য‘ঈফুল জামি‘ ৫৪৫৬।
