২৫/১৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তা'আলার জন্য বান্দার প্রতি ভালোবাসা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫০০৩-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫০০৩-[১]
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ» . رَوَاهُ البُخَارِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সকল রূহ্ শরীরে প্রবেশ করার পূর্বে একদল পতাকাধারী সৈন্যের মতো ছিল। যে সব রূহ্ শরীরে প্রবেশ করানোর পূর্বে পরস্পর পরিচিত ছিল, এখনো তারা পরস্পর পরিচিত এবং একে অপরের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আর যে সব রূহ্ ঐ সময় পরস্পর অপরিচিত ছিল, তাদের এখনো পরস্পর মতানৈক্য রয়েছে।
[১] সহীহ : বুখারী ৩৩৩৬, মুসলিম ১৫৯-(২৬৩৮), আবূ দাঊদ ৪৮৩৪, সহীহুল জামি‘ ২৭৬৮, সহীহ আল আদাবুল মুফরাদ ৬৯৫, আহমাদ ৭৯৩৫, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৩৮১, সহীহ ইবনু হিব্বান ৬১৬৮, শু‘আবুল ঈমান ৯০৩৯, হিলইয়াতুল আওলিয়া ৫/৬৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬০৪৬, আল মু‘জামুল আওসাত্ব ১৫৭৭, আল মুসতাদরাক ৮২৯৬।
