২৫/২০. অধ্যায়ঃ

রাগ ও অহংকার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১২১-[১৮]

وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ خَزَنَ لِسَانَهُ سَتَرَ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ كَفَّ غَضَبَهُ كَفَّ اللَّهُ عَنْهُ عَذَابَهُ يَوْمَ الْقِيَامَةِ وَمَنِ اعْتَذَرَ إِلَى الله قَبِلَ الله عذره»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি নিজের রসনাকে সংযত রাখে, আল্লাহ তা'আলা তার দোষ-ত্রুটি ঢেকে রাখেন। যে ব্যক্তি নিজের রাগকে দমন করে, আল্লাহ তা'আলা কেয়ামতের দিন তার ওপর থেকে শাস্তি থামিয়ে দেন। যে নিজের কৃত পাপের জন্য আল্লাহ তা'আলার দরবারে অজুহাত দেখায়, আল্লাহ তা'আলা তার অজুহাত ক্ববূল করেন।

[১] য‘ঈফ জিদ্দান (খুবই দুর্বল) : শু‘আবুল ঈমান ৮৩১১, য‘ঈফ আত্ তারগীব ১৭০৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৩৩৮। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘রবী‘ ইবনু সুলায়মান আল আযদী’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৯১৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন