২৫/২১. অধ্যায়ঃ
অত্যাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫১২৪-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫১২৪-[২]
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يفلته» ثمَّ يقْرَأ (وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظالمة) الْآيَة. مُتَّفق عَلَيْهِ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর তাকে এমনভাবে পাকড়াও করেন যে, সে আর ছুটে যেতে পারে না। তারপর তিনি (ﷺ) এ আয়াত পাঠ করলেন-وَكَذٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَىْ وَهِىَ ظَالِمَةٌ অর্থাৎ- এরূপ তোমার প্রভুর পাকড়াও যে, যখন তিনি অত্যাচারী গ্রামবাসীদের পাকড়াও করেন।
[১] সহীহ : বুখারী ৪৬৮৬, মুসলিম ৬১-(২৫৮৩), তিরমিযী ৩১১০, ‘নাসায়ী’র কুবরা ১১২৪৫, ইবনু মাজাহ ২৪০১৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৫১২, মুসনাদে আবূ ইয়া‘লা ৭৩২২, শু‘আবুল ঈমান ৭৪৬৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৮৪১।
