২৬/২. অধ্যায়ঃ
আশা ও লালসা প্রসঙ্গ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৮১-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৮১-[১৪]
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَوَّلُ صَلَاحِ هَذِهِ الْأُمَّةِ الْيَقِينُ وَالزُّهْدُ وَأَوَّلُ فَسَادِهَا الْبُخْلُ وَالْأَمَلُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان» سندہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (10844 ، نسخۃ محققۃ : 10350) * فیہ ابو عبد الرحمن السلمی ضعیف جدًا و عبداللہ بن لھیعۃ مدلس و عنعن ان صح السند الیہ و للحدیث لون آخر عند احمد (الزھد ص 10 ص 51) و سندہ ضعیف لانقطاعہ ۔
আমর ইবনু শু'আয়ব (রহিমাহুল্লাহ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : এ উম্মাতের কল্যাণের সূচনা হলো (আল্লাহর ওপর) ইয়াক্বীন বা বিশ্বাস এবং (দুনিয়া) বিমুখতা অবলম্বন করা। আর অনিষ্টতার মূল হলো কৃপণতা ও লোভ-লালসা।
হাসান: সিলসিলাতুস সহীহাহ ৩৪২৭, যুহদ লি আহমাদ ১০, শু’আবুল ঈমান ১০৮৪৪।
