২৭/৪. অধ্যায়ঃ

ইবনু সাইয়্যাদের ঘটনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৯৭-[৪]

وَعَنْ نَافِعٍ قَالَ: لَقِيَ ابْنُ عُمَرَ ابْنَ صَيَّادٍ فِي بَعْضِ طُرُقِ الْمَدِينَةِ فَقَالَ لَهُ قَوْلًا أَغْضَبَهُ فَانْتَفَخَ حَتَّى مَلَأَ السِّكَّةَ. فَدَخَلَ ابْنُ عُمَرَ عَلَى حَفْصَةَ وَقَدْ بَلَغَهَا فَقَالَتْ لَهُ: رَحِمَكَ اللَّهُ مَا أَرَدْتَ مِنِ ابْنِ صياد؟ أما علمت أَن رَسُول اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا يَخْرُجُ مِنْ غضبةٍ يغضبها» . رَوَاهُ مُسلم رواہ مسلم (98 / 2932)، (7359) ۔ (صَحِيح)

নাফি— (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ

একদিন মাদীনার কোন এক পথে ইবনু সইয়্যাদ-এর সাথে ইবনু উমর (রাঃ)-এর সাক্ষাৎ হলো। তখন ইবনু 'উমার (রাঃ) তাকে এমন একটি কথা বললেন, যাতে সে খুবই রাগান্বিত হলো। এমনকি রাগে সে এমনভাবে ফুলে উঠল যেন গলি ভরে গেল। অতঃপর ইবনু উমর (রাঃ) তাঁর বোন হাফসার নিকট গেলেন এবং হাফসার কাছে সেই খবর আগেই পৌঁছেছিল। তখন হাফসাহ্ (রাঃ) তাঁকে বললেন, আল্লাহ তা'আলা তোমার প্রতি দয়া করুন। তুমি ইবনু সইয়্যাদ থেকে কি (জানতে) চেয়েছিলেন? তুমি জান না যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : (দাজ্জাল) কোন এক বিষয়ে ক্ষুব্ধ হয়ে অত্যধিক ক্রোধান্বিত অবস্থায় বের হবে।

সহীহ: মুসলিম ৯৮-(২৯৩২), মুসনাদে আহমাদ ২৬৪৬৮, সহীহুল জামি ২৩৮০, আবূ ইয়া'লা ৭০৬১, সহীহ ইবনু হিব্বান ৬৭৯৩, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৮৮৮৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন