২৭/৫. অধ্যায়ঃ
ঈসা (আ:)-এর অবতরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫০৭-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫০৭-[৩]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَة» . قا ل: فَينزل عِيسَى بن مَرْيَمَ فَيَقُولُ أَمِيرُهُمْ: تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ: لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ الله هَذِه الْأمة . رَوَاهُ مُسْلِمٌ وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّانِي رواہ مسلم (247 / 156)، (395) ۔ (صَحِيح)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের একদল লোক সত্যের উপর দৃঢ় থেকে (বাতিলের বিরুদ্ধে) বিজয়ীরূপে ক্বিয়ামাত পর্যন্ত যুদ্ধ করতে থাকবে। তিনি (ﷺ) বলেন, অতঃপর 'ঈসা ইবনু মারইয়াম অবতরণ করবেন। সে সময়ের লোকেদের আমীর বা নেতা (ইমাম মাহদী) তাকে বলবেন, আপনি এদিকে আসুন এবং লোকেদেরকে সালাত আদায় করিয়ে দিন। তিনি বলবেন না; বরং তোমরা একে অপরের ইমাম। আল্লাহ তা'আলা এ উম্মাতকে মর্যাদা দান করেছেন।
সহীহ: মুসলিম ২৪৭-(১৫৬) মুসনাদে আহমাদ ২৪৮৪, আবূ দাউদ ২২৪৫, সহীহুল জামি ৭২৯৩, সিলসিলাতুস্ সহীহাহ ১৯৬০, মুসনাদে আহমাদ ১৪৭৬২, সহীহ ইবনু হিব্বান ৬৮১৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৪৬৪৮, আল মু'জামুল আওসাত্ব ৯০৭৭, আল মুসতাদরাক লিল হাকিম ২৩৯২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮৩৪৯।
