২৭/৬. অধ্যায়ঃ
কেয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কেয়ামত সংঘটিত হয়ে গেল - প্রথম অনুচ্ছেদ
কিয়ামতকে (السَّاعَةِ) অর্থেও ব্যবহৃত হয়, যেহেতু তা হঠাৎ সংঘটিত হবে। আর তা মুহূর্তের মধ্যে সংঘটিত হবে যদিও তা দীর্ঘসময় ধরে হওয়া সম্ভব। আল্লামাহ্ তুরিবিশতী (রহিমাহুল্লাহ) বলেন, (السَّاعَةِ) দ্বারা সময়ের একটি অংশকে বুঝায় এবং কিয়ামত অর্থেও ব্যবহৃত হয়। আল্লাহর কিতাব ও রাসূল (সা.) -এর সুন্নাতে শব্দটি তিনটি প্রকারে বিভক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। প্রথমত (الْكُبْرَى) কিয়ামতে কুবরা বলতে সমস্ত মানুষকে হিসাবের জন্য পুনরুত্থান করাকে বুঝানো হয়েছে। দ্বিতীয়ত (الْوُسْطَى) বা মধ্যম কিয়ামত বলতে শিঙ্গা ফুৎকারের মাধ্যমে মৃত্যুকে বুঝানো হয়েছে এবং (الصُّغرَى) বা ছোট কিয়ামত বলতে মৃত্যুকে বুঝানো হয়েছে।তাই কিয়ামত বলতে উক্ত তিন প্রকারকে বুঝানো হয়েছে অথবা শুধু মৃত্যুকে বুঝানো হয়েছে। আল্লাহর সর্বাধিক ভালো জানেন।
মিশকাতুল মাসাবিহ : ৫৫০৯-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫০৯-[১]
عَن شعبةَ عَن قَتَادَة عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ» . قَالَ شُعْبَةُ: وَسَمِعْتُ قَتَادَةَ يَقُولُ فِي قَصَصِهِ كفصل إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَلَا أَدْرِي أَذَكَرَهُ عَنْ أنس أَو قَالَه قَتَادَة؟ مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6504) و مسلم (133 / 2951)، (7404) ۔ (مُتَّفق عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি ও কিয়ামত এ দুটি অঙ্গুলির মতো প্রেরিত হয়েছি। শু’বাহ্ (রহিমাহুল্লাহ) বলেন, আমি কতাদাহ্-কে বলতে শুনেছি, তিনি এ হাদীসটি ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, যেমন মধ্যমা ও তর্জনী (শাহাদাত) অঙ্গুলির মাঝে একটি অন্যটি হতে কিছু বর্ধিত। অতঃপর শু’বাহ (রহিমাহুল্লাহ) বলেন, আমি বলতে পারি না, এ ব্যাখ্যাটি কি কতাদাহ (রহিমাহুল্লাহ) আনাস (রাঃ) হতে শুনে বলেছেন, নাকি কতাদাহ্ নিজেই বলেছেন।
সহীহঃ বুখারী ৬৫০৪, মুসলিম ৪৩-(৮৬৭), তিরমিযী ২২১৪, নাসায়ী ১৫৭৮, ইবনু মাজাহ ৪৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৫০, মা'রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাকী ১৭৭১, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১১৬৬, মুসনাদে বাযযার ৪২৯৪, মুসনাদে আহমাদ ২১০৮১, আবূ ইয়া'লা ৩১৪৬, সহীহ ইবনু হিব্বান ১০, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১৭৮৬, দারিমী ২৭৫৯, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৮৫৫, আল মু'জামুল আওসাত্ব ৪৯৬৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬০০৮।
