২৭/৬. অধ্যায়ঃ
কেয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কেয়ামত সংঘটিত হয়ে গেল - প্রথম অনুচ্ছেদ
কিয়ামতকে (السَّاعَةِ) অর্থেও ব্যবহৃত হয়, যেহেতু তা হঠাৎ সংঘটিত হবে। আর তা মুহূর্তের মধ্যে সংঘটিত হবে যদিও তা দীর্ঘসময় ধরে হওয়া সম্ভব। আল্লামাহ্ তুরিবিশতী (রহিমাহুল্লাহ) বলেন, (السَّاعَةِ) দ্বারা সময়ের একটি অংশকে বুঝায় এবং কিয়ামত অর্থেও ব্যবহৃত হয়। আল্লাহর কিতাব ও রাসূল (সা.) -এর সুন্নাতে শব্দটি তিনটি প্রকারে বিভক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। প্রথমত (الْكُبْرَى) কিয়ামতে কুবরা বলতে সমস্ত মানুষকে হিসাবের জন্য পুনরুত্থান করাকে বুঝানো হয়েছে। দ্বিতীয়ত (الْوُسْطَى) বা মধ্যম কিয়ামত বলতে শিঙ্গা ফুৎকারের মাধ্যমে মৃত্যুকে বুঝানো হয়েছে এবং (الصُّغرَى) বা ছোট কিয়ামত বলতে মৃত্যুকে বুঝানো হয়েছে।তাই কিয়ামত বলতে উক্ত তিন প্রকারকে বুঝানো হয়েছে অথবা শুধু মৃত্যুকে বুঝানো হয়েছে। আল্লাহর সর্বাধিক ভালো জানেন।
মিশকাতুল মাসাবিহ : ৫৫১১-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫১১-[৩]
وَعَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَأْتِي مِائَةُ سَنَةٍ وَعَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ الْيَوْمَ» . رَوَاهُ مُسْلِمٌ رواہ مسلم (219 / 2539)، (6485) ۔ (صَحِيح)
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আজ যারা ভূপৃষ্ঠে বেঁচে আছে, একশত বছর অতিবাহিত হতেই তাদের কেউ জীবিত থাকবে না।
সহীহ: মুসলিম ২১৯-(২৫৩৯), সহীহুল জামি ৫৭৯৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৭৫৬০, মুসনাদে আহমাদ ১৪৪৯১, আবূ ইয়া'লা ২৭৫৮, সহীহ ইবনু হিব্বান ২৯৮৭, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৭৪, আল মু'জামুল আওসাত্ব ২২১০, আল মুসতাদরাক লিল হাকিম ৮৫২২।
