২৮/৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার দর্শনলাভ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৫৮-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৫৮-[৪]
وَبَعْضهمْ يُحسنهُ) وَعَن أبي رزين الْعقيلِيّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَكُلُّنَا يَرَى رَبَّهُ مُخْلِيًا بِهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «بَلَى» . قَالَ: وَمَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ قَالَ: «يَا أَبَا رَزِينٍ أَلَيْسَ كُلُّكُمْ يَرَى الْقَمَرَ لَيْلَةَ البدرِ مُخْلِيًا بِهِ؟» قَالَ: بَلَى. قَالَ: «فَإِنَّمَا هُوَ خَلْقٌ مِنْ خَلْقِ اللَّهِ وَاللَّهُ أَجَلُّ وَأَعْظَمُ» . رَوَاهُ أَبُو دَاوُد اسنادہ حسن ، رواہ ابوداؤد (4731)
আবূ রযীন আল ‘উক্বায়লী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! ক্বিয়ামাতের দিন আমাদের প্রত্যেক লোকই কি স্বতন্ত্রভাবে তার প্রভুকে দেখতে পাবে? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ দেখতে পাবে। আবূ রযীন (রহিমাহুল্লাহ) বলেন, আমি আবার প্রশ্ন করলাম, আচ্ছা, তাঁর সৃষ্টিকুলের মাঝে এর কোন উপমা আছে কি? উত্তরে তিনি (ﷺ) বললেন, হে আবূ রযীন! তোমাদের প্রত্যেক লোক কি মানুষের ভিড় ছাড়া স্বতন্ত্রভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পায় না? আবূ রযীন (রহিমাহুল্লাহ) বললেন, হ্যাঁ। তখন তিনি (রাসূলুল্লাহ (ﷺ) বললেন, চাঁদ হলো আল্লাহ তা'আলার সৃষ্টিসমূহের একটি সৃষ্টি। অথচ আল্লাহ তা'আলা হলেন সুমহান ও বিরাট সত্তা।
হাসান: আবূ দাউদ ৪৭৩১, ইবনু মাজাহ ১৮০, মুসনাদে আহমাদ ১৬২৩১, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৭৯৬।
