২৮/৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার দর্শনলাভ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৬০-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৬০-[৬]
وَعَن ابْن عَبَّاس: (مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى. . . . وَلَقَدْ رَآهُ نزلة أُخْرَى) قَالَ: رَآهُ بِفُؤَادِهِ مَرَّتَيْنِ. رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي قَالَ: رَأَى مُحَمَّدٌ رَبَّهُ. قَالَ عِكْرِمَةُ قُلْتُ: أَلَيْسَ اللَّهُ يَقُولُ: (لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يدْرك الْأَبْصَار) ؟ قَالَ: وَيحك إِذَا تَجَلَّى بِنُورِهِ الَّذِي هُوَ نُورُهُ وَقَدْ رأى ربه مرَّتَيْنِ رواہ مسلم (285 / 176)، (437) و الترمذی (3279 وقال : حسن غریب) و حدیث الترمذی حدیث حسن و رواہ ابن خزیمۃ فی التوحید (ص 198 ح 273) و ابن ابی عاصم فی السنۃ (437 / 446) بسند حسن بہ ۔ (صَحِيح)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى. . . . وَلَقَدْ رَآهُ نزلة أُخْرَى এ “(নবীর) অন্তঃকরণ মিথ্যে মনে করেনি যা সে দেখে ছিল। সে যা দেখেছে সে বিষয়ে তোমরা কি তার সঙ্গে বিতর্ক করবে? অবশ্যই সে [নবী (ﷺ)| তাঁকে [জিবরীল -কে] আরেকবার দেখেছিল”- (সূরা আন্ নাজম ৫৩ : ১১-১৩); আয়াতের তাফসীর বা ব্যাখ্যায় বলেছেন, মুহাম্মাদ (ﷺ) অন্তর-চক্ষু দ্বারা আল্লাহ তা'আলাকে দু'বার দেখেছেন। আর তিরমিযীর বর্ণনাতে আছে- উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, মুহাম্মাদ (ﷺ) তার প্রভুকে দেখেছেন, ‘ইকরিমাহ্ বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করলাম, আল্লাহ তা'আলা কি বলেননি- لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يدْرك الْأَبْصَار “চক্ষুসমূহ তাঁকে দেখতে পারে না, কিন্তু তিনি চক্ষুসমূহকে দেখতে পান”- (সূরাহ্ আল আন্‘আম ৬ : ১০৩)। উত্তরে ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তোমার প্রতি আক্ষেপ। আরে! তা তো সেই সময়ের সম্পর্কে বলা হয়েছে, যখন আল্লাহ তা'আলা তাঁর বিশেষ জ্যোতিতে আত্মপ্রকাশ করবেন (তখন তাঁকে দেখা সম্ভব নয়) তবে মুহাম্মাদ (ﷺ) তাঁর প্রভুকে (স্বাভাবিক অবস্থায়) দু'বার দেখেছেন।
সহীহঃ মুসলিম ২৮৫-(১৭৬)।
