২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৭৫-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৭৫-[১১]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ غِلَظَ جِلْدِ الْكَافِرِ اثْنَانِ وَأَرْبَعُونَ ذِرَاعًا وَإِنَّ ضِرْسَهُ مِثْلُ أُحُدٍ وَإِنَّ مَجْلِسَهُ مِنْ جَهَنَّمَ مَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ سندہ ضعیف ، رواہ الترمذی (2577 وقال : حسن غریب صحیح) * الاعمش مدلس و عنعن و للحدیث شواھد عند احمد (3 / 328 ، 334) وغیرہ دون قولہ :’’ مکۃ و المدینۃ ‘‘ و ھذہ اللفظہ منکرۃ و الحدیث السابق (5674) یغنی عنہ
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহান্নামের মধ্যে কাফিরের দেহের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামে তার বসার স্থান হবে মাক্কাহ্-মাদীনার মধ্যবর্তী দূরত্ব সমান পরিমাণ।
সহীহ: তিরমিযী ২৫৭৭, সিলসিলাতুস সহীহাহ ১১০৫, সহীহুল জামি' ২১১৪, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৩৬৮২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৪১৫৫, আল মুসতাদরাক লিল হাকিম ৮৭৬০।
