২৮/৭. অধ্যায়ঃ
জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৭৯-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৭৯-[১৫]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْحَمِيمَ لَيُصَبُّ عَلَى رؤوسهم فَينفذ الْحَمِيم حَتَّى يخلص إِلَى جَوْفه فسلت مَا فِي جَوْفِهِ حَتَّى يَمْرُقَ مِنْ قَدَمَيْهِ وَهُوَ الصَّهْرُ ثُمَّ يُعَادُ كَمَا كَانَ» . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (2582 وقال : حسن غریب صحیح) * روایۃ شعبۃ عن الاعمش محمولۃ علی السماع ، انظر ’’ مسالۃ التسمیۃ ‘‘ لمحمد بن طاھر المقدسی (ص 47) و للحدیث علۃ غیر قادحۃ عند ابن ابی شیبۃ (13 / 161 ح 15991) و احمد (1 / 338 ح 3138) وغیرھما
আবূ হুরায়রাহ্ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : (ﷺ) বলেছেন : জাহান্নামীদের মাথার উপর তপ্ত গরম পানি ঢালা হবে এবং তা তার পেটের মধ্যে প্রবেশ করবে, ফলে পেটের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু বিগলিত হয়ে পায়ের দিক দিয়ে নির্গত হবে। কুরআনে বর্ণিত الصِّهْرُ (বিগলিত) করা হবে দ্বারা এটাই বুঝানো হয়েছে। আবার সে আগের অবস্থায় ফিরে আসবে (পুনরায় তা ঢালা হবে)।
সহীহ: আলবানী (রহিমাহুল্লাহ) প্রথমে হাদীসটিকে য'ঈফ বলেছিলেন, তিরমিযী ২৫৮২, য'ঈফুল জামি ১৭৪৩৩; অতঃপর তিনি (৫৬৭৯ নং-এ) সহীহ বলেছেন, সিলসিলাতুস সহীহাহ ৩৪৭০, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৬৭৯, হিদায়াতুর রুওয়াত ৫৬০৭, দেখুন- তারাজুআতুল আলবানী ৭১ নং।
