২৮/৮. অধ্যায়ঃ
জান্নাত ও জাহান্নামের সৃষ্টি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৯৫-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৯৫-[২]
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَزَالُ جَهَنَّمَ يُلْقَى فِيهَا وَتَقُولُ: هَلْ مِنْ مَزِيدٍ؟ حَتَّى يَضَعَ رَبُّ العزَّةِ فِيهَا قدَمَه فينزَوي بَعْضُهَا إِلَى بَعْضٍ فَتَقُولُ: قَطْ قَطْ بِعِزَّتِكَ وَكَرَمِكَ وَلَا يَزَالُ فِي الْجَنَّةِ فَضْلٌ حَتَّى يُنْشِئَ اللَّهُ لَهَا خَلْقًا فَيُسْكِنُهُمْ فَضْلَ الْجَنَّةِ . مُتَّفق عَلَيْهِ وذكرَ حَدِيث أنسٍ: «حُفَّتِ الجنَّةُ بالمكارِه» فِي «كتاب الرقَاق» متفق علیہ ، رواہ البخاری (7384) و مسلم (38 / 2848)، (7179) 0 حدیث ’’ حفت الجنۃ بالمکارہ ‘‘ تقدم (5160) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামে অবিরাম (জিন্-ইনসানকে) নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম বলতে থাকবে, আরো বেশি কিছু আছে কি? এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে, যতক্ষণ না মহাপরাক্রমশালী আল্লাহ তার মধ্যে নিজের পবিত্র পা রাখবেন। তখন জাহান্নামের একাংশ অপর অংশের সাথে চেপে যাবে এবং বলবে, তোমার মর্যাদা ও অনুগ্রহের শপথ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আর জান্নাতের মধ্যে লোকেদের প্রবেশের পরও অতিরিক্ত স্থান থেকে যাবে, এমনকি আল্লাহ তা'আলা তার জন্য নতুন নতুন সৃষ্টজীব সৃষ্টি করে তাদেরকে জান্নাতের সেই সমস্ত খালি স্থানে অবস্থান করাবেন।আর এ প্রসঙ্গে আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস (حُفَّتِ الجنَّةُ بالمكارِه) “জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরে দেয়া হয়েছে "রিক্বাক্ব' (সদয় হওয়া) অধ্যায়ে বর্ণিত হয়েছে।"
সহীহঃ বুখারী ৪৮৪৮, মুসলিম ৩৭-(২৮৪৮), তিরমিযী ৩২৭২, মুসনাদে আহমাদ ১৪০০০, সহীহুল জামি ৭২৮৬, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮৯৩, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ৯০৮, সহীহ ইবনু হিব্বান ২৬৮, আস সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৭৭১৯, দারিমী ২৮৪৯, হিলইয়াতুল আওলিয়া ৭/২০৪।
