২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭০১-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭০১-[৪]
وَعَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وصف لكم» . رَوَاهُ مُسلم رواہ مسلم (60 / 2996)، (7495) ۔ (صَحِيح)
‘আয়িশাহ্ (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মালায়িকাহ্ (ফেরেশতাদের)-কে নূরের দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর জিন্ জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়া মিশ্রিত অগ্নিশিখা হতে এবং আদাম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে ঐ বস্তু দ্বারা, যার বর্ণনা (কুরআনে) তোমাদেরকে বলা হয়েছে।
সহীহ: মুসলিম ৬০-(২৯৯৬), মুসনাদে আহমাদ ৭৪৯১, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৭৭৫১, সহীহুল জামি' ৩২৩৮, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৯০৪, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১৪৭৯, মুসনাদে বাযযার ২৪৭৫, সহীহ ইবনু হিব্বান ৬১৫৫, শু’আবূল ঈমান ১৪৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮১৬৪।
