২৮/৯. অধ্যায়ঃ

সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭২৪-[২৭]

وَعَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَمُلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنَ النساءِ إِلا مريمُ بنتُ عِمْرَانَ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ وَفَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ» . مُتَّفَقٌ عَلَيْهِ وَذَكَرَ حَدِيثَ أَنَسٍ: «يَا خَيْرَ الْبَرِيَّةِ» . وَحَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «أَيُّ النَّاسِ أَكْرَمُ» وَحَدِيثُ ابْن عمر: الْكَرِيم بن الْكَرِيمِ: «. فِي» بَابِ الْمُفَاخَرَةِ وَالْعَصَبِيَّةِ متفق علیہ ، رواہ البخاری (3411)و مسلم (70 / 2431)، (6272) 0 حدیث ’’ خیر البریۃ ‘‘ تقدم (4896) و ’’ ای الناس ، اکرم ‘‘ تقدم (4893) و ’’ الکریم بن اکریم ‘‘ تقدم (4894) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ মূসা (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ﷺ) বলেছেন : পুরুষদের মাঝে অনেকেই কামিল হয়েছেন, কিন্তু নারীদের মধ্যে ‘ইমরান-এর মেয়ে মারইয়াম এবং ফির্ আওন-এর স্ত্রী আসিয়াহ্ ছাড়া আর কেউই কামিল হননি। তিনি আরো বলেছেন, সকল নারীর ওপর ‘আয়িশাহ্ (রাঃ)-এর সম্মান এমন, যেমন সর্ব রকমের খাদ্য সামগ্রীর উপর ‘সারীদের’ সম্মান।মুফাখারাহ্ ও ‘আসাবিয়্যাহ্ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, আনাস (রাঃ)-এর হাদীস (يَا خَيْرَ الْبَرِيَّةِ) আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর হাদীস أَيُّ النَّاسِ أَكْرَمُ) আর ইবনু 'উমার (রাঃ)-এর হাদীস (الْكَرِيم بن الْكَرِيمِ)।

সহীহ: বুখারী ৩৪১১, মুসলিম ৭০-(২৪৩১), তিরমিযী ১৮৩৪, ইবনু মাজাহ ৩২৮০, মুসনাদে আহমাদ ১৯৫৪১, সিলসিলাতুস সহীহাহ্ ৩৯৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩২২৭৬, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৫৬৬, আবু ইয়া'লা ৭২৪৫, সহীহ ইবনু হিব্বান ৭১১৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৩৫৩, হিলইয়াতুল আওলিয়া ৫/৯৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৮৬৩৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন